শনিবার, আগস্ট ১, ২০২৬
১৭ শ্রাবণ ১৪৩৩

সদ্যপ্রাপ্ত

>> যে কারণে জুলাইতে মুগ্ধকে হ/ত্যা করা হয়েছিলো, বেরিয়ে আসলো বি'স্ফো'র'ক তথ্য!

>> খাগড়াছড়িতে বঙ্গবন্ধু ও ১৫ আগস্টের শহীদদের প্রতি যুবলীগের শ্রদ্ধা নিবেদন

>> গোপালগঞ্জে স্কুলছাত্রী ও তরুণকে গাছে বেঁধে নির্যাতনের অভিযোগ, ভিডিও ভাইরালের পর ছাত্রীর আত্মহত্যার চেষ্টা

>> সৌদির সামুদ্রিক প্রতিরক্ষা জোটে বাংলাদেশ: কেন যোগ দিল, কী এই জোটের লক্ষ্য?

>> মার্কিন বিশেষ দূত সার্জিও গরের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের বৈঠক, সম্পর্ক ও বাণিজ্য নিয়ে আলোচনা

>> যারা জুলাইকে দ্বিতীয় স্বাধীনতা বলবে, তাদের বি'রুদ্ধে রাষ্ট্রদ্রো'হ মা'মলা হবে—এ কে এম শরীফ উদ্দিন

>> ভাইরাল মেসেঞ্জার চ্যাটের জেরে ছাত্রশক্তির শাবিপ্রবি নেতাকে পদ থেকে অব্যাহতি

>> স্থানীয় সরকার নির্বাচন: একক পথে জামায়াত, এনসিপি এখন কি করবে ?

>> ‘আই ওয়ান্ট ইয়োর সেক্স’ ঘিরে আলোচনা, মাত্রাতিরিক্ত যৌনতা শুটিং নিয়ে জানালেন সমন্বয়কারী!

>> নিহত জুলাই যোদ্ধার বাবাকে আওয়ামী লীগের দালাল বললেন আরেকজন জুলাই যোদ্ধার বাবা

LIVE

যে কারণে জুলাইতে মুগ্ধকে হত্যা করা হয়েছিলো, বেরিয়ে আসলো বিস্ফোরক তথ্য!
আপনি পড়ছেন : শিক্ষা

এইচএসসির ফল পুনর্নিরীক্ষণ আবেদন শুরু


ডেস্ক রিপোর্ট ১৭ অক্টোবর ২০২৫, বিকাল ৩:০০
এইচএসসির ফল পুনর্নিরীক্ষণ আবেদন শুরু
ছবি:সংগৃহীত

চলতি বছরের উচ্চ মাধ্যমিক ও সমমান পরীক্ষার ফলাফলে ধস নেমেছে। অনেকের আশানুরূপ ফলাফল হয়নি। তাই কেউ ফল পুনর্নিরীক্ষণ করতে চাইলে সেটির সুযোগ আছে। আজ শুক্রবার থেকে ফল পুনর্নিরীক্ষণের অনলাইন আবেদন শুরু হবে। চলবে আগামী ২৩ অক্টোবর পর্যন্ত।
 
পুনর্নিরীক্ষণের আবেদন করতে হবে ওয়েবসাইট থেকে। কোনো ম্যানুয়াল আবেদন গ্রহণ করা হবে না। আবেদনের সময় শিক্ষার্থীদের মোবাইল ফোন নম্বর দিতে হবে। পুনর্নিরীক্ষণের ফল প্রকাশিত হলে ওই নম্বরে এসএমএসের মাধ্যমে ফল জানিয়ে দেওয়া হবে।
 
প্রতিটি পত্রের জন্য ফি নির্ধারণ করা হয়েছে ১৫০ টাকা। দ্বিপত্রবিশিষ্ট বিষয়ের ক্ষেত্রে উভয়পত্রের জন্য আবেদন করতে হবে। ফি পরিশোধ করা যাবে বিকাশ, নগদ, সোনালী সেবা, উপায়, রকেট ও টেলিটক সিমের মাধ্যমে।
 
ফল পুনর্নিরীক্ষণের নিয়ম: HSC Result 2025 পুনর্নিরীক্ষণের আবেদন প্রক্রিয়া অত্যন্ত সহজ। টেলিটক সিম ছাড়াই শুধু অনলাইন পোর্টালে গিয়ে আপনি এই কাজটি সম্পন্ন করতে পারবেন। প্রক্রিয়াটি ধাপে ধাপে অনুসরণ করুন:
 
ধাপ-১
https://rescrutiny.eduboardresults.gov.bd-এ প্রবেশ ও তথ্য প্রদান করতে হবে।

পোর্টালে লগইন: পুনর্নিরীক্ষণের জন্য আপনাকে প্রথমে এই অফিসিয়াল পোর্টালে প্রবেশ করতে হবে: https://rescrutiny.eduboardresults.gov.bd তথ্য পূরণ : নির্ধারিত স্থানে আপনার রোল নম্বর, রেজিস্ট্রেশন নম্বর পূরণ করুন এবং বোর্ড ড্রপ ডাউন মেনু থেকে আপনার শিক্ষা বোর্ড নির্বাচন করুন।
 
সাবমিট: সব তথ্য নির্ভুলভাবে দেওয়ার পর ‘Submit’ বাটনে ক্লিক করুন।
 
ধাপ-২: মোবাইল নম্বর ও বিষয় নির্বাচন
 
পরবর্তী স্ক্রিনে আপনার তথ্য যাচাই হয়ে গেলে, আপনার সঙ্গে যোগাযোগের মাধ্যমটি দিতে হবে।
 
মোবাইল নম্বর প্রদান: একটি সক্রিয় মোবাইল নম্বর দিন। পুনর্নিরীক্ষণের ফল প্রকাশিত হলে এই নম্বরে এসএমএস পাঠানো হবে।