শুক্রবার, জুলাই ৩১, ২০২৬
১৬ শ্রাবণ ১৪৩৩

সদ্যপ্রাপ্ত

>> নিহত জুলাই যোদ্ধার বাবাকে আওয়ামী লীগের দালাল বললেন আরেকজন জুলাই যোদ্ধার বাবা

>> দলে সুযোগ না পাওয়ার হতাশায় ক্রিকেটারের আত্মহত্যা

>> ছাগলকে কামড় দেওয়ার ঘটনায় কুকুরকে গাছে ঝুলিয়ে হত্যা, ভিডিও ছড়িয়ে ক্ষোভ

>> ফেসবুকের প্রেমে চীন থেকে মোহনগঞ্জে, ইসলাম গ্রহণ করে বিয়ে করলেন ওয়্যাং সুলিন

>> ভারতে অ্যান্টি-ডাম্পিং তদন্তের মুখে বাংলাদেশের পিইটি ফিল্ম, ৬ আগস্ট শুনানি

>> শ্রমিক দিবসে শ্রমিক হত্যা, দেশের জন্য লজ্জাজনক

>> ২৪ এর গণ অভ্যুত্থানে শ্রমিকরা কিছু পায়নি, সব সুবিধা পেয়েছে ছাত্ররা !

>> বাবা মায়ের কথা চিন্তা করে অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছি

>> কিডনি ও বোন ম্যারো প্রতিস্থাপনে আধুনিক চিকিৎসা নিয়ে ইউনিভার্সেল মেডিকেলে বৈজ্ঞানিক সেমিনার

>> ২০২৭ ওয়ানডে বিশ্বকাপ: চূড়ান্ত হলো ১২টি আয়োজক শহর

আপনি পড়ছেন : শিক্ষা

সচিবালয়ের পথে লংমার্চে শিক্ষার্থীরা


1 ১৫ জুলাই ২০২৬, বিকাল ৩:৪৯
সচিবালয়ের পথে লংমার্চে শিক্ষার্থীরা

রাজধানীর সায়েন্স ল্যাবরেটরি মোড় থেকে শিক্ষা মন্ত্রণালয়ের উদ্দেশে লংমার্চ শুরু করেছেন আন্দোলনরত শিক্ষার্থীরা। পূর্বঘোষিত কর্মসূচির অংশ হিসেবে বুধবার দুপুরে তাঁরা সচিবালয়ের দিকে রওনা দেন।

বেলা আড়াইটার দিকে একদল শিক্ষার্থী সায়েন্স ল্যাবরেটরি মোড় অবরোধ করলে কিছু সময়ের জন্য ওই এলাকায় যান চলাচল বন্ধ হয়ে যায়। পরে অবরোধ তুলে শিক্ষার্থীরা মিছিল নিয়ে সচিবালয়ের উদ্দেশে যাত্রা শুরু করেন।

নিউমার্কেট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আইয়ুব হোসেন জানান, দুপুর ২টা ৩৫ মিনিটের দিকে প্রায় ৫০ থেকে ১০০ জন শিক্ষার্থী সায়েন্স ল্যাব মোড়ে অবস্থান নেন এবং প্রায় ১৫ থেকে ২০ মিনিট সড়ক অবরোধ করে রাখেন। এরপর তাঁরা সচিবালয়ের দিকে রওনা হন।

বিকেল পৌনে চারটার দিকে আন্দোলনকারী শিক্ষার্থীরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের কার্জন হল এলাকায় অবস্থান করছিলেন।

এদিকে রাজধানীর উত্তরার বিএনএস সেন্টারের সামনেও শিক্ষার্থীরা জড়ো হয়ে সড়ক অবরোধ করেন। ঢাকা মহানগর পুলিশের উত্তরা বিভাগের উপকমিশনার তারেক আহমেদ বেগ জানান, দুপুরের পর থেকে সেখানে শিক্ষার্থীরা অবস্থান নিতে শুরু করেন, যার ফলে ওই সড়কে যান চলাচল ব্যাহত হয়।

বৃষ্টি ও জলাবদ্ধতার মধ্যেও এইচএসসি পরীক্ষা আয়োজন, পদার্থবিজ্ঞান বিষয়ের প্রশ্নপত্রে ভুল এবং প্রশ্নের মান নিয়ে অসন্তোষ প্রকাশ করে মঙ্গলবার ঢাকা, চট্টগ্রামসহ দেশের বিভিন্ন স্থানে শিক্ষার্থীরা বিক্ষোভ, সমাবেশ ও সড়ক অবরোধ কর্মসূচি পালন করেন। এর ধারাবাহিকতায় বুধবার ‘লংমার্চ টু শিক্ষা মন্ত্রণালয়’ কর্মসূচি পালন করছেন তাঁরা।