শুক্রবার, জুলাই ৩১, ২০২৬
১৬ শ্রাবণ ১৪৩৩

সদ্যপ্রাপ্ত

>> নিহত জুলাই যোদ্ধার বাবাকে আওয়ামী লীগের দালাল বললেন আরেকজন জুলাই যোদ্ধার বাবা

>> দলে সুযোগ না পাওয়ার হতাশায় ক্রিকেটারের আত্মহত্যা

>> ছাগলকে কামড় দেওয়ার ঘটনায় কুকুরকে গাছে ঝুলিয়ে হত্যা, ভিডিও ছড়িয়ে ক্ষোভ

>> ফেসবুকের প্রেমে চীন থেকে মোহনগঞ্জে, ইসলাম গ্রহণ করে বিয়ে করলেন ওয়্যাং সুলিন

>> ভারতে অ্যান্টি-ডাম্পিং তদন্তের মুখে বাংলাদেশের পিইটি ফিল্ম, ৬ আগস্ট শুনানি

>> শ্রমিক দিবসে শ্রমিক হত্যা, দেশের জন্য লজ্জাজনক

>> ২৪ এর গণ অভ্যুত্থানে শ্রমিকরা কিছু পায়নি, সব সুবিধা পেয়েছে ছাত্ররা !

>> বাবা মায়ের কথা চিন্তা করে অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছি

>> কিডনি ও বোন ম্যারো প্রতিস্থাপনে আধুনিক চিকিৎসা নিয়ে ইউনিভার্সেল মেডিকেলে বৈজ্ঞানিক সেমিনার

>> ২০২৭ ওয়ানডে বিশ্বকাপ: চূড়ান্ত হলো ১২টি আয়োজক শহর

আপনি পড়ছেন : শিক্ষা

জাকসু’র শেষ দিনের প্রচারণা চলছে; করা হচ্ছে প্রার্থীদের ডোপ টেস্ট


খায়রুন নাহার ৯ সেপ্টেম্বর ২০২৫, দুপুর ১:১৮
জাকসু’র শেষ দিনের প্রচারণা চলছে; করা হচ্ছে প্রার্থীদের ডোপ টেস্ট
ছবি:সংগৃহীত

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ নির্বাচনের শেষ দিনের প্রচারণা চলছে।সেই সাথে সকাল থেকে প্রার্থীদের ডোপ টেস্টর নমুনা সংগ্রহ করা হচ্ছে।

নির্বাচনের শেষ দিনের প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন প্রার্থীরা।প্রচারণার পাশাপাশি মেডিকেল সেন্টারে লাইনে দাঁড়িয়ে ডোপ টেস্টের নমুনা দিচ্ছেন তারা।নমুনা সংগ্রহ প্রক্রিয়া দুপুর ২ টা পর্যন্ত অব্যাহত থাকার কথা থাকলেও এর সময় পরিসীমা আরও বাড়ানো হয়েছে।

শিক্ষার্থীদের নানা সমস্যা সমাধানের আশ্বাস দিচ্ছেন জাকসুু নির্বাচনের প্রার্থীরা।বিভিন্ন প্যানেল প্রার্থী ছাড়াও মাঠে রয়েছেন স্বতন্ত্র প্রার্থীরা।নির্বাচনের প্রচারণা চলবে মঙ্গলবার রাত ১২ টা পর্যন্ত।

অবাধ সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠিত করার লক্ষে ক্যাম্পাসে এরই মধ্যে নিরাপত্তা ব্যবস্থা জোড়দার করেছে প্রশাসন।

৩৩ বছর পর বৃহস্পতিবার জাকসু নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে।এবারের নির্বাচনে ভোটারের সংখ্যা প্রায় ১২০০০।কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদের ২৫ টি পদে এবার লড়াই করবেন ১৭৯ জন প্রার্থী।