সোমবার, আগস্ট ৩, ২০২৬
১৯ শ্রাবণ ১৪৩৩

সদ্যপ্রাপ্ত

>> বলিউড ছাড়ার কথা ভেবেছিলেন ইয়ামি গৌতম, ফিরতে চেয়েছিলেন হিমাচলে

>> এনআইডি সংশোধন প্রক্রিয়া সহজ করতে চার সদস্যের কমিটি করল নির্বাচন কমিশন

>> যদি বঙ্গবন্ধুর বাড়িতে বাথরুম বানানো হয়, তাহলে সেই দায় সেনাপ্রধানের

>> ক্যারিয়ারের শুরুতে কুপ্রস্তাবের মুখে পড়েছিলেন অভিনেত্রী আকাঙ্ক্ষা, প্রকাশ করলেন অভিজ্ঞতা

>> টেকনাফে বাসে হামলা, বিকাশকর্মীদের কাছ থেকে কোটি টাকার কাছাকাছি অর্থ ছিনতাইয়ের অভিযোগ

>> উত্তরখানে উত্তেজনা: ঘটনাস্থলে গিয়ে ইটপাটকেলের মুখে ডিএনসিসি প্রশাসক ও স্থানীয় এমপি

>> জয়পুরহাটে প্রায় ১ কোটি ৮২ লাখ টাকার খাল পুনঃখননে অনিয়মের অভিযোগ

>> দুবাইতে বেনজিরের মুক্তির পরে যা বললেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী

>> আগস্টে ১২ দিন, সেপ্টেম্বরে ৯ দিন ছুটি পাচ্ছেন শিক্ষার্থী-শিক্ষকরা

>> আগের চেয়ে দ্বিগুণ কাঁচাবাজারের দাম

আপনি পড়ছেন : ঢাকা

শেকৃবি শিক্ষার্থীদের আগারগাঁও ব্লকেড, যান চলাচল বন্ধ


ডেস্ক রিপোর্ট ২৮ আগস্ট ২০২৫, দুপুর ১:১১
শেকৃবি শিক্ষার্থীদের আগারগাঁও ব্লকেড, যান চলাচল বন্ধ
ছবি:সংগৃহীত

তিন দফা দাবিতে আগারগাঁও মোড় ব্লকেড করেছেন শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের (শেকৃবি) শিক্ষার্থীরা। এতে ওই এলাকার সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়।

বৃহস্পতিবার বেলা ১২ টার দিকে শিক্ষার্থীরা দাবি আদায়ে আগারগাঁও মোড়ে অবস্থান নেন।

শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের দাবিগুলো হলো—কৃষি সম্প্রসারণ অধিদপ্তর (ডিএই), বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশন (বিএডিসি) ও অন্যান্য গবেষণা প্রতিষ্ঠানে ১০ম গ্রেড (উপ-সহকারী কৃষি কর্মকর্তা/উপ-সহকারী বৈজ্ঞানিক কর্মকর্তা/সমমান) শুধু কৃষিবিদদের জন্য উন্মুক্ত রাখা; বিএডিসির কোটা বাতিল করে নিয়োগ পরীক্ষায় উত্তীর্ণ না হলে ৯ম গ্রেডে পদোন্নতির সুযোগ না দেওয়া এবং কৃষি বা কৃষি-সংশ্লিষ্ট বিষয়ে স্নাতক ডিগ্রি না থাকলে ‘কৃষিবিদ’ পদবি ব্যবহারে নিষেধাজ্ঞা আরোপে সরকারি প্রজ্ঞাপন জারি করা।

এর আগে, বুধবার কৃষিবিদদের পেশাগত স্বীকৃতি ও অধিকার নিশ্চিতের দাবিতে আগারগাঁও এলাকায় ‘ব্লকেড’ কর্মসূচি পালনের ঘোষণা দেন শেকৃবি শিক্ষার্থীরা।

এর আগে, বুধবার কৃষিবিদদের পেশাগত স্বীকৃতি ও অধিকার নিশ্চিতের দাবিতে আগারগাঁও এলাকায় ‘ব্লকেড’ কর্মসূচি পালনের ঘোষণা দেন শেকৃবি শিক্ষার্থীরা।