মঙ্গলবার, আগস্ট ৪, ২০২৬
২০ শ্রাবণ ১৪৩৩

সদ্যপ্রাপ্ত

>> বরগুনায় লোডশেডিংয়ের বিরুদ্ধে বিক্ষোভ, বিদ্যুৎ অফিস ঘেরাও

>> বিদেশে অবস্থান করে আওয়ামী লীগ তৎপরতার চেষ্টা করছে: স্বরাষ্ট্রমন্ত্রী

>> ঘন ঘন লোডশেডিংয়ে অতিষ্ঠ মানুষ, বাড়ছে জনদুর্ভোগ

>> অস্ট্রেলিয়ায় শুধু লড়াই নয়, জয়ের লক্ষ্য নিয়েই যাচ্ছে বাংলাদেশ: প্রধান নির্বাচক

>> বৈষম্যবিরোধী আন্দোলনের প্রত্যাশা আজও পূরণ হলো না

>> গ্যাস নেই, চুলা জ্বলে না—ভোগান্তির আগুনে পুড়ছে সাধারণ মানুষ

>> শেখ হাসিনা ছাড়া দেশ চালানোর মতো যোগ্য ব্যক্তি কেউ নেই

>> কোদাল হাতে বাগানে জয়া আহসান, সরল জীবনযাপনে মুগ্ধ ভক্তরা

>> ৬ হাজারের বেশি সিমকার্ডসহ প্রতারণা চক্রের চার সদস্য আটক

>> বঙ্গবন্ধুতেই রাজাকারদের চুলকানি

আপনি পড়ছেন : ঢাকা

রাজধানীর মোহাম্মদপুরে গণপিটুনিতে দুই তরুণের মৃত্যু


ডেস্ক রিপোর্ট ১০ সেপ্টেম্বর ২০২৫, বিকাল ৪:২৬
রাজধানীর মোহাম্মদপুরে গণপিটুনিতে দুই তরুণের মৃত্যু
প্রতীকী ছবি

রাজধানীর মোহাম্মদপুরে নবীনগর হাউজিং ও গ্রিন সিটি হাউজিং এলাকায় পৃথক দুই ঘটনায় গণপিটুনিতে দুই তরুণ নিহত হয়েছেন। তাঁরা ‘ছিনতাইকারী’ ছিলেন বলে দাবি পুলিশের।

বুধবার ভোরের দিকে ঘটনা দুটি ঘটে বলে নিশ্চিত করেছেন মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিক আহমেদ।

নিহতরা হলেন ভোলার বোরহানউদ্দিন উপজেলার চরটিট্রা গ্রামের জাহাঙ্গীর আলম ও শাহানাজ বেগমের ছেলে সুজন (১৯) এবং লালমোহন উপজেলার শিবপুর গ্রামের মৃত জাহাঙ্গীর ও রানু বিবির ছেলে শরীফ (২০)। তাঁরা মোহাম্মদপুর থানার বছিলা ৩ নম্বর রোড এলাকায় থাকতেন।

ঘটনা সম্পর্কে ওসি রফিক আহমেদ জানান, নবীনগর হাউজিংয়ের ১৬ নম্বর হাক্কারপাড় এলাকায় ছিনতাইয়ের সময় জনতা সুজনকে ধরে ফেলে এবং পিটিয়ে গুরুতর আহত করে। পুলিশ তাঁকে উদ্ধার করে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য পঙ্গু হাসপাতালে পাঠান। পরে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

অন্যদিকে গ্রিন সিটি হাউজিংয়ের ৩ নম্বর রোডে ছিনতাই করতে গিয়ে জনতার হাতে মারধরের শিকার হন শরীফ। তাঁকেও উদ্ধার করে পঙ্গু হাসপাতালে ভর্তি করা হয়। আজ সকালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।

নিহত দুজনের বিরুদ্ধে ছিনতাই ও ডাকাতির চারটি করে মামলা রয়েছে বলে পুলিশের পক্ষ থেকে জানানো হয়।