সোমবার, আগস্ট ৩, ২০২৬
১৯ শ্রাবণ ১৪৩৩

সদ্যপ্রাপ্ত

>> বলিউড ছাড়ার কথা ভেবেছিলেন ইয়ামি গৌতম, ফিরতে চেয়েছিলেন হিমাচলে

>> এনআইডি সংশোধন প্রক্রিয়া সহজ করতে চার সদস্যের কমিটি করল নির্বাচন কমিশন

>> যদি বঙ্গবন্ধুর বাড়িতে বাথরুম বানানো হয়, তাহলে সেই দায় সেনাপ্রধানের

>> ক্যারিয়ারের শুরুতে কুপ্রস্তাবের মুখে পড়েছিলেন অভিনেত্রী আকাঙ্ক্ষা, প্রকাশ করলেন অভিজ্ঞতা

>> টেকনাফে বাসে হামলা, বিকাশকর্মীদের কাছ থেকে কোটি টাকার কাছাকাছি অর্থ ছিনতাইয়ের অভিযোগ

>> উত্তরখানে উত্তেজনা: ঘটনাস্থলে গিয়ে ইটপাটকেলের মুখে ডিএনসিসি প্রশাসক ও স্থানীয় এমপি

>> জয়পুরহাটে প্রায় ১ কোটি ৮২ লাখ টাকার খাল পুনঃখননে অনিয়মের অভিযোগ

>> দুবাইতে বেনজিরের মুক্তির পরে যা বললেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী

>> আগস্টে ১২ দিন, সেপ্টেম্বরে ৯ দিন ছুটি পাচ্ছেন শিক্ষার্থী-শিক্ষকরা

>> আগের চেয়ে দ্বিগুণ কাঁচাবাজারের দাম

আপনি পড়ছেন : ঢাকা

রাজধানীর বিভিন্ন এলাকায় সকাল থেকে বন্ধ থাকবে গ্যাস


Desk Report ৬ জুলাই ২০২৫, রাত ৮:৩১
রাজধানীর বিভিন্ন এলাকায় সকাল থেকে বন্ধ থাকবে গ্যাস
ছবি:সংগৃহীত

সোমবার রাজধানী ঢাকার ২৯টি এলাকায় সকাল ৮টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত ১১ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে। ডিএনডি খাল খনন প্রকল্পের আওতায় গ্যাস পাইপলাইন স্থানান্তরের জন্য এই সিদ্ধান্ত।

রবিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড। 

সরকারি প্রতিষ্ঠানটি জানায়, ঢাকা ও নারায়ণগঞ্জ জেলার ডিএনডি খাল খনন প্রকল্পের আওতায় ঢাকা অংশের নয়টি খালের মধ্যে বিদ্যমান গ্যাস পাইপলাইন স্থানান্তরের জন্য এই সময়সীমায় কাজ চলবে।

যে ২৯ এলাকায় বন্ধ থাকবে গ্যাস:

টেংরা, বাহির টেংরা, হাজীনগর, আমতলা, বড়ভাঙ্গা, কোদালদোয়া, সানাড়পাড়, নিমাইকাশারি, নামা শ্যামপুর, জিয়া সরণী, জাপানি বাজার, তিতাস গ্যাস সড়ক, ছাপড়া মসজিদ, রূপসী বাংলা হাসপাতাল, শনির আখড়া, আরএস টাওয়ার সংলগ্ন এলাকা, গোবিন্দপুর, মাতুয়াইল, মৃধাবাড়ী, কাজলা, ভাঙ্গা ব্রীজ, ডেমরা, স্টাফ কোয়ার্টার, আমুলিয়া, পাইটি, জহির স্টীল, শাহরিয়ার স্টীল, ধার্মিক পাড়া ও কাউন্সিল এলাকা।

তিতাস গ্যাস কর্তৃপক্ষ জানিয়েছে, উল্লিখিত সময়সীমায় আশপাশের এলাকাগুলোতেও গ্যাসের স্বল্পচাপ দেখা দিতে পারে। সাময়িক এ অসুবিধার জন্য গ্রাহকদের কাছে দুঃখ প্রকাশ করেছে প্রতিষ্ঠানটি।