রবিবার, আগস্ট ২, ২০২৬
১৮ শ্রাবণ ১৪৩৩

সদ্যপ্রাপ্ত

>> বলিউড ছাড়ার কথা ভেবেছিলেন ইয়ামি গৌতম, ফিরতে চেয়েছিলেন হিমাচলে

>> এনআইডি সংশোধন প্রক্রিয়া সহজ করতে চার সদস্যের কমিটি করল নির্বাচন কমিশন

>> যদি বঙ্গবন্ধুর বাড়িতে বাথরুম বানানো হয়, তাহলে সেই দায় সেনাপ্রধানের

>> ক্যারিয়ারের শুরুতে কুপ্রস্তাবের মুখে পড়েছিলেন অভিনেত্রী আকাঙ্ক্ষা, প্রকাশ করলেন অভিজ্ঞতা

>> টেকনাফে বাসে হামলা, বিকাশকর্মীদের কাছ থেকে কোটি টাকার কাছাকাছি অর্থ ছিনতাইয়ের অভিযোগ

>> উত্তরখানে উত্তেজনা: ঘটনাস্থলে গিয়ে ইটপাটকেলের মুখে ডিএনসিসি প্রশাসক ও স্থানীয় এমপি

>> জয়পুরহাটে প্রায় ১ কোটি ৮২ লাখ টাকার খাল পুনঃখননে অনিয়মের অভিযোগ

>> দুবাইতে বেনজিরের মুক্তির পরে যা বললেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী

>> আগস্টে ১২ দিন, সেপ্টেম্বরে ৯ দিন ছুটি পাচ্ছেন শিক্ষার্থী-শিক্ষকরা

>> আগের চেয়ে দ্বিগুণ কাঁচাবাজারের দাম

আপনি পড়ছেন : শিক্ষা

আগস্টে ১২ দিন, সেপ্টেম্বরে ৯ দিন ছুটি পাচ্ছেন শিক্ষার্থী-শিক্ষকরা


২ আগস্ট ২০২৬, বিকাল ৫:০০



আগস্টে ১২ দিন, সেপ্টেম্বরে ৯ দিন ছুটি পাচ্ছেন শিক্ষার্থী-শিক্ষকরা

নিজস্ব প্রতিবেদক

দেশের স্কুল, কলেজ ও অন্যান্য শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীদের জন্য আগামী আগস্ট ও সেপ্টেম্বর মাসে উল্লেখযোগ্য সংখ্যক ছুটি রয়েছে। শিক্ষা মন্ত্রণালয়ের শিক্ষাপঞ্জি অনুযায়ী, দুই মাসে সাপ্তাহিক ও সরকারি ছুটি মিলিয়ে মোট ২১ দিন শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকবে।

আগস্ট মাসে মোট ১২ দিনের ছুটি নির্ধারিত হয়েছে। এর মধ্যে ৯ দিন থাকবে সাপ্তাহিক বন্ধ। এছাড়া গণ-অভ্যুত্থান দিবস, আখেরি চাহার সোম্বা এবং ঈদে মিলাদুন্নবী উপলক্ষে পৃথক তিন দিন সরকারি ছুটি থাকবে।

অন্যদিকে, সেপ্টেম্বর মাসে মোট ৯ দিন ছুটি পাবেন শিক্ষক-শিক্ষার্থীরা। এর মধ্যে ৮ দিন সাপ্তাহিক ছুটি এবং ফাতেহা-ই-ইয়াজদাহম উপলক্ষে থাকবে আরও এক দিনের সরকারি ছুটি।

এবার মধু পূর্ণিমা ও শুভ মহালয়া সাপ্তাহিক ছুটির দিনে পড়ায় এ দুটি উপলক্ষে অতিরিক্ত কোনো ছুটি যোগ হচ্ছে না।

শিক্ষাপঞ্জি অনুযায়ী নির্ধারিত এসব ছুটির মাধ্যমে আগস্ট ও সেপ্টেম্বর—দুই মাস মিলিয়ে শিক্ষক ও শিক্ষার্থীরা মোট ২১ দিনের অবকাশ উপভোগের সুযোগ পাবেন।