সোমবার, আগস্ট ৩, ২০২৬
১৯ শ্রাবণ ১৪৩৩

সদ্যপ্রাপ্ত

>> বলিউড ছাড়ার কথা ভেবেছিলেন ইয়ামি গৌতম, ফিরতে চেয়েছিলেন হিমাচলে

>> এনআইডি সংশোধন প্রক্রিয়া সহজ করতে চার সদস্যের কমিটি করল নির্বাচন কমিশন

>> যদি বঙ্গবন্ধুর বাড়িতে বাথরুম বানানো হয়, তাহলে সেই দায় সেনাপ্রধানের

>> ক্যারিয়ারের শুরুতে কুপ্রস্তাবের মুখে পড়েছিলেন অভিনেত্রী আকাঙ্ক্ষা, প্রকাশ করলেন অভিজ্ঞতা

>> টেকনাফে বাসে হামলা, বিকাশকর্মীদের কাছ থেকে কোটি টাকার কাছাকাছি অর্থ ছিনতাইয়ের অভিযোগ

>> উত্তরখানে উত্তেজনা: ঘটনাস্থলে গিয়ে ইটপাটকেলের মুখে ডিএনসিসি প্রশাসক ও স্থানীয় এমপি

>> জয়পুরহাটে প্রায় ১ কোটি ৮২ লাখ টাকার খাল পুনঃখননে অনিয়মের অভিযোগ

>> দুবাইতে বেনজিরের মুক্তির পরে যা বললেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী

>> আগস্টে ১২ দিন, সেপ্টেম্বরে ৯ দিন ছুটি পাচ্ছেন শিক্ষার্থী-শিক্ষকরা

>> আগের চেয়ে দ্বিগুণ কাঁচাবাজারের দাম

আপনি পড়ছেন : ঢাকা

বনশ্রীতে ৬ তলা আবাসিক ভবনে আগুন


ডেস্ক রিপোর্ট ১৫ জুলাই ২০২৫, সন্ধ্যা ৭:২৩
বনশ্রীতে ৬ তলা আবাসিক ভবনে আগুন
ছবি:সংগৃহীত

‎রাজধানীর বনশ্রী সি ব্লকের ২ নম্বর রোডের একটি ছয়তলা ভবনের ষষ্ঠ তলায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে এই আগুন লাগে।

‎প্রত্যক্ষদর্শীরা জানান, ভবনটিতে সন্ধ্যা সাড়ে ৬টার দিকে আগুন লাগে। ছয়তলায় ছাদের এক পাশ দিয়ে আগুন ছড়িয়ে পড়ে। আগুন লাগার পর ভবন থেকে লোকজন নেমে আসে।

‎‎ঘটনাস্থলে গিয়ে দেখা যায়, বনশ্রীর সি ব্লকের ২ নম্বর রোডের ২৮ নম্বর বাড়িটিতে আগুন লাগে। ছয়তলা ভবনটির এক পাশে আগুন জ্বলছে। উৎসুক মানুষদের বাড়িটির সামনে ভিড় করতে দেখা যায়।

‎এদিকে সন্ধ্যা ৬টা ৪৪ মিনিটে ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের দুটি গাড়ি আসে। এরপর আগুন নেভানোর কাজ শুরু করেন ফায়ার সার্ভিসের কর্মীরা। ‎আগুন নেভাতে সহযোগিতা করছে পুলিশ ও স্থানীয় লোকজন।

‎‎প্রাথমিকভাবে কোথা থেকে আগুন লেগেছে, সে বিষয়ে কিছু জানাতে পারেননি ফায়ার সার্ভিসের কর্মীরা।