শুক্রবার, জুলাই ৩১, ২০২৬
১৬ শ্রাবণ ১৪৩৩

সদ্যপ্রাপ্ত

>> নিহত জুলাই যোদ্ধার বাবাকে আওয়ামী লীগের দালাল বললেন আরেকজন জুলাই যোদ্ধার বাবা

>> দলে সুযোগ না পাওয়ার হতাশায় ক্রিকেটারের আত্মহত্যা

>> ছাগলকে কামড় দেওয়ার ঘটনায় কুকুরকে গাছে ঝুলিয়ে হত্যা, ভিডিও ছড়িয়ে ক্ষোভ

>> ফেসবুকের প্রেমে চীন থেকে মোহনগঞ্জে, ইসলাম গ্রহণ করে বিয়ে করলেন ওয়্যাং সুলিন

>> ভারতে অ্যান্টি-ডাম্পিং তদন্তের মুখে বাংলাদেশের পিইটি ফিল্ম, ৬ আগস্ট শুনানি

>> শ্রমিক দিবসে শ্রমিক হত্যা, দেশের জন্য লজ্জাজনক

>> ২৪ এর গণ অভ্যুত্থানে শ্রমিকরা কিছু পায়নি, সব সুবিধা পেয়েছে ছাত্ররা !

>> বাবা মায়ের কথা চিন্তা করে অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছি

>> কিডনি ও বোন ম্যারো প্রতিস্থাপনে আধুনিক চিকিৎসা নিয়ে ইউনিভার্সেল মেডিকেলে বৈজ্ঞানিক সেমিনার

>> ২০২৭ ওয়ানডে বিশ্বকাপ: চূড়ান্ত হলো ১২টি আয়োজক শহর

আপনি পড়ছেন : মতামত

জাবিতে নানা আয়োজনে নাট্যাচার্য সেলিম আল দীনকে স্মরণ


ডেস্ক রিপোর্ট ১৮ আগস্ট ২০২৫, সন্ধ্যা ৭:৪৮
জাবিতে নানা আয়োজনে নাট্যাচার্য সেলিম আল দীনকে স্মরণ
নাট্যাচার্য সেলিম আল দীনের জন্মবার্ষিকী উপলক্ষে শোভাযাত্রা। ছবি:সংগৃহীত

নাট্যাচার্য সেলিম আল দীনের ৭৬তম জন্মবার্ষিকী উপলক্ষে দিনব্যাপী নানা কর্মসূচির আয়োজন করেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) নাটক ও নাট্যতত্ত্ব বিভাগ।

সোমবার সকাল ৯ টার দিকে বিশ্ববিদ্যালয়ের পুরোনো কলা ভবন প্রাঙ্গণে ‘ছবির ফ্রেমে অমর জীবননাট্য’ আলোকচিত্র প্রদর্শনীর মাধ্যমে এই আয়োজন শুরু হয়। এর উদ্বোধন করেন কলা ও মানবিক অনুষদের ডিন অধ্যাপক মো. মোজাম্মেল হক।এরপর সাড়ে ৯টার দিকে বিভাগের শিক্ষার্থীদের পরিবেশনায় অনুষ্ঠিত হয় ‘নাটকের গান’। পরে ১০টার দিকে সেলিমের সমাধি অভিমুখে স্মরণ শোভাযাত্রা করে সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করা হয়।

বেলা সাড়ে ১১টার দিকে পুরোনো কলা ভবনের সেট ল্যাবে সেমিনারের আয়োজন করা হয়। এতে প্রবন্ধ পাঠ করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের থিয়েটার অ্যান্ড পারফরম্যান্স স্টাডিজ বিভাগের সহযোগী অধ্যাপক সুদীপ চক্রবর্তী। আলোচক হিসেবে উপস্থিত ছিলেন অনুবাদক, লেখক ও গবেষক অধ্যাপক আব্দুস সেলিম এবং নাটক ও নাট্যতত্ত্ব বিভাগের অধ্যাপক লুৎফর রহমান। সভাপতিত্ব করেন বিভাগের অধ্যাপক হারুন অর রশীদ খান।

সার্বিক বিষয়ে নাটক ও নাট্যতত্ত্ব বিভাগের সভাপতি অধ্যাপক ফাহমিদা আক্তার বলেন, ‘আমাদের বিভাগের প্রতিষ্ঠা হয়েছিল নাট্যাচার্য সেলিম আল দীনের হাত ধরে। বিভাগের যে লেখাপড়ার বিষয়, সেখানে আমরা সেলিম আল দীনের বিভিন্ন কাজ নিয়ে পড়াই। আমরা তাঁর জন্মবার্ষিকী এবং প্রয়াণ দিবসে আলাদাভাবে তাঁকে স্মরণ করার চেষ্টা করি। মূলত তাঁর জন্মবার্ষিকী উপলক্ষেই আমাদের এই ক্ষুদ্র আয়োজন।’