শুক্রবার, জুলাই ৩১, ২০২৬
১৬ শ্রাবণ ১৪৩৩

সদ্যপ্রাপ্ত

>> নিহত জুলাই যোদ্ধার বাবাকে আওয়ামী লীগের দালাল বললেন আরেকজন জুলাই যোদ্ধার বাবা

>> দলে সুযোগ না পাওয়ার হতাশায় ক্রিকেটারের আত্মহত্যা

>> ছাগলকে কামড় দেওয়ার ঘটনায় কুকুরকে গাছে ঝুলিয়ে হত্যা, ভিডিও ছড়িয়ে ক্ষোভ

>> ফেসবুকের প্রেমে চীন থেকে মোহনগঞ্জে, ইসলাম গ্রহণ করে বিয়ে করলেন ওয়্যাং সুলিন

>> ভারতে অ্যান্টি-ডাম্পিং তদন্তের মুখে বাংলাদেশের পিইটি ফিল্ম, ৬ আগস্ট শুনানি

>> শ্রমিক দিবসে শ্রমিক হত্যা, দেশের জন্য লজ্জাজনক

>> ২৪ এর গণ অভ্যুত্থানে শ্রমিকরা কিছু পায়নি, সব সুবিধা পেয়েছে ছাত্ররা !

>> বাবা মায়ের কথা চিন্তা করে অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছি

>> কিডনি ও বোন ম্যারো প্রতিস্থাপনে আধুনিক চিকিৎসা নিয়ে ইউনিভার্সেল মেডিকেলে বৈজ্ঞানিক সেমিনার

>> ২০২৭ ওয়ানডে বিশ্বকাপ: চূড়ান্ত হলো ১২টি আয়োজক শহর

আপনি পড়ছেন : মতামত

বাংলা একাডেমির ‘নজরুল পুরস্কার’ পাচ্ছেন শবনম মুশতারী ও আনোয়ারুল হক


admin ২৪ মে ২০২৫, দুপুর ১:২২
বাংলা একাডেমির ‘নজরুল পুরস্কার’ পাচ্ছেন শবনম মুশতারী ও আনোয়ারুল হক
শবনম মুশতারী। ছবি:সংগৃহীত

একটা সময় টেলিভিশনে নজরুলসংগীতের অনুষ্ঠান মানেই ছিল সংগীতশিল্পী শবনম মুশতারীর উজ্জ্বল উপস্থিতি। নজরুলের গান নিয়ে বিভিন্ন সময়ে তার কয়েকটি অ্যালবামও বের হয়েছে। এর মধ্যে এইচএমভি তার ‘লাইলী তোমার এসেছে ফিরিয়া’ লং প্লে প্রকাশ করে, যা যুক্তরাষ্ট্রের লাইব্রেরি অব কংগ্রেসের সাউন্ড সেকশন সংরক্ষণ করে রেখেছে। আর নিউইয়র্ক থেকে মুক্তধারা তার গানের অ্যালবাম বেস্ট অব শবনম মুশতারী প্রকাশ করে।


জাতীয় কবি কাজী নজরুল ইসলামের গানের চর্চা, প্রসার এবং তার জীবন ও সৃষ্টি নিয়ে গবেষণায় স্বীকৃতি হিসেবে গবেষক ও অধ্যাপক আনোয়ারুল হক এবং সংগীতশিল্পী শবনম মুশতারীকে ‘নজরুল পুরস্কার ২০২৫’ দিচ্ছে বাংলা একাডেমি।

শনিবার সংবাদ বিজ্ঞপ্তিতে বাংলা একাডেমি এ তথ্য জানিয়েছে। পুরস্কারের অর্থমূল্য প্রতিটি ১ লাখ টাকা, সঙ্গে দেওয়া হবে সম্মাননা স্মারক ও উত্তরীয়। 

রবিবার বিকালে বাংলা একাডেমি আয়োজিত নজরুল জয়ন্তীর অনুষ্ঠানে এই পুরস্কার দেওয়া হবে।