রবিবার, আগস্ট ২, ২০২৬
১৮ শ্রাবণ ১৪৩৩

সদ্যপ্রাপ্ত

>> বলিউড ছাড়ার কথা ভেবেছিলেন ইয়ামি গৌতম, ফিরতে চেয়েছিলেন হিমাচলে

>> এনআইডি সংশোধন প্রক্রিয়া সহজ করতে চার সদস্যের কমিটি করল নির্বাচন কমিশন

>> যদি বঙ্গবন্ধুর বাড়িতে বাথরুম বানানো হয়, তাহলে সেই দায় সেনাপ্রধানের

>> ক্যারিয়ারের শুরুতে কুপ্রস্তাবের মুখে পড়েছিলেন অভিনেত্রী আকাঙ্ক্ষা, প্রকাশ করলেন অভিজ্ঞতা

>> টেকনাফে বাসে হামলা, বিকাশকর্মীদের কাছ থেকে কোটি টাকার কাছাকাছি অর্থ ছিনতাইয়ের অভিযোগ

>> উত্তরখানে উত্তেজনা: ঘটনাস্থলে গিয়ে ইটপাটকেলের মুখে ডিএনসিসি প্রশাসক ও স্থানীয় এমপি

>> জয়পুরহাটে প্রায় ১ কোটি ৮২ লাখ টাকার খাল পুনঃখননে অনিয়মের অভিযোগ

>> দুবাইতে বেনজিরের মুক্তির পরে যা বললেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী

>> আগস্টে ১২ দিন, সেপ্টেম্বরে ৯ দিন ছুটি পাচ্ছেন শিক্ষার্থী-শিক্ষকরা

>> আগের চেয়ে দ্বিগুণ কাঁচাবাজারের দাম

আপনি পড়ছেন : অর্থনীতি

এনবিআর কর্মকর্তাদের কাজে ফেরার নির্দেশ, অন্যথায় কঠোর ব্যবস্থা: প্রধান উপদেষ্টার দপ্তর


Desk Report ২৯ জুন ২০২৫, বিকাল ৫:১২
এনবিআর কর্মকর্তাদের কাজে ফেরার নির্দেশ, অন্যথায় কঠোর ব্যবস্থা: প্রধান উপদেষ্টার দপ্তর
ছবি:সংগৃহীত

জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) কর্মকর্তাদের চলমান আন্দোলনকে কেন্দ্র করে দেশের অর্থনীতিতে মারাত্মক ব্যাঘাত সৃষ্টি হওয়ায় প্রধান উপদেষ্টার দপ্তর কর্মকর্তাদের কর্মস্থলে দ্রুত ফেরার আহ্বান জানিয়েছে। অন্যথায় দেশের জনগণ ও অর্থনীতির সুরক্ষায় কঠোর পদক্ষেপ নেয়া হবে।


রবিবার এনবিআরের বিদ্যমান সংকট নিরসন নিয়ে অন্তবর্তী সরকারের প্রধান উপদেষ্টার দপ্তর থকে একটি বিবৃতি প্রদান করা হয়।

বিবৃতিতে বলা হয়েছে, এনবিআরের এই আন্দোলন পরিকল্পিত ও দুরভিসন্ধিমূলক, যা জাতীয় স্বার্থ ও নাগরিক অধিকারের পরিপন্থী। গত দুই মাস ধরে চলমান এই অবস্থার কারণে আমদানি-রপ্তানি কার্যক্রমসহ বাণিজ্যিক কর্মকাণ্ড ব্যাপক ক্ষতির মুখে পড়েছে।

এতে আরও বলা হয়েছে, রাজস্ব সংগ্রহ ব্যবস্থার দুর্বলতা দূর করার জন্য এনবিআর পুনর্গঠনের উদ্যোগ নেয়া হয়েছে। এর মধ্যেই কিছু কর্মকর্তা-কর্মচারী আন্দোলনের নামে কাজকর্ম বন্ধ করে অর্থনীতির ক্ষতি করছেন যা অগ্রহণযোগ্য।

সরকারের পক্ষ থেকে বারবার আলাপ-আলোচনার আহ্বান সত্ত্বেও তারা অগ্রাহ্য করছেন। তাই জরুরি বাণিজ্যিক কার্যক্রম চলমান রাখার স্বার্থে এনবিআরের অধীনস্থ কাস্টমস হাউস, আইসিডি, বন্ড কমিশনারেট ও শুল্ক স্টেশনসমূহের সব চাকরিকে ‘অত্যাবশ্যকীয় সার্ভিস’ হিসেবে ঘোষণা করা হয়েছে।

সরকার আশা করছে, দ্রুত কর্মস্থলে ফিরে আইনবিরুদ্ধ কর্মকাণ্ড থেকে সরে আসবেন কর্মকর্তারা। অন্যথায় দেশের জনগণ ও অর্থনীতির সুরক্ষায় কঠোর পদক্ষেপ নেয়া হবে বলে বিবৃতিতে বলা হয়েছে।