শুক্রবার, জুলাই ৩১, ২০২৬
১৬ শ্রাবণ ১৪৩৩

সদ্যপ্রাপ্ত

>> নিহত জুলাই যোদ্ধার বাবাকে আওয়ামী লীগের দালাল বললেন আরেকজন জুলাই যোদ্ধার বাবা

>> দলে সুযোগ না পাওয়ার হতাশায় ক্রিকেটারের আত্মহত্যা

>> ছাগলকে কামড় দেওয়ার ঘটনায় কুকুরকে গাছে ঝুলিয়ে হত্যা, ভিডিও ছড়িয়ে ক্ষোভ

>> ফেসবুকের প্রেমে চীন থেকে মোহনগঞ্জে, ইসলাম গ্রহণ করে বিয়ে করলেন ওয়্যাং সুলিন

>> ভারতে অ্যান্টি-ডাম্পিং তদন্তের মুখে বাংলাদেশের পিইটি ফিল্ম, ৬ আগস্ট শুনানি

>> শ্রমিক দিবসে শ্রমিক হত্যা, দেশের জন্য লজ্জাজনক

>> ২৪ এর গণ অভ্যুত্থানে শ্রমিকরা কিছু পায়নি, সব সুবিধা পেয়েছে ছাত্ররা !

>> বাবা মায়ের কথা চিন্তা করে অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছি

>> কিডনি ও বোন ম্যারো প্রতিস্থাপনে আধুনিক চিকিৎসা নিয়ে ইউনিভার্সেল মেডিকেলে বৈজ্ঞানিক সেমিনার

>> ২০২৭ ওয়ানডে বিশ্বকাপ: চূড়ান্ত হলো ১২টি আয়োজক শহর

আপনি পড়ছেন : বিশ্ব

ফিলিস্তিন রাষ্ট্রের আনুষ্ঠানিক স্বীকৃতি দিল যুক্তরাজ্য, কানাডা ও অস্ট্রেলিয়া


ডেস্ক রিপোর্ট ২১ সেপ্টেম্বর ২০২৫, রাত ৮:৪৮
ফিলিস্তিন রাষ্ট্রের আনুষ্ঠানিক স্বীকৃতি দিল যুক্তরাজ্য, কানাডা ও অস্ট্রেলিয়া
ছবি:সংগৃহীত

ফিলিস্তিনকে একটি স্বাধীন রাষ্ট্র হিসেবে আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি দিয়েছে যুক্তরাজ্য, কানাডা ও অস্ট্রেলিয়া। সম্প্রতি এই তিন দেশ জাতিসংঘের সাধারণ অধিবেশনে ফিলিস্তিনের বিষয়ে নিজেদের অবস্থান তুলে ধরেছিল।

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, জি-৭ রাষ্ট্র হিসেবে প্রথম ফিলিস্তিনকে স্বীকৃতি দেয় কানাডা। এরপর পর্যায়ক্রমে অস্ট্রেলিয়া ও যুক্তরাজ্য ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেয়।

কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে এক বিবৃতিতে জানিয়েছেন, কানাডা ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দিচ্ছে এবং ফিলিস্তিন ও ইসরায়েল উভয় রাষ্ট্রের জন্য একটি শান্তিপূর্ণ ভবিষ্যৎ গড়ার লক্ষ্যে তাদের অংশীদারত্বের প্রস্তাব দিচ্ছে।

কানাডার পর অস্ট্রেলিয়াও ফিলিস্তিনকে একটি স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিয়েছে। অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্টনি আলবানিজ এই পদক্ষেপকে কানাডা ও যুক্তরাজ্যের সঙ্গে একটি সম্মিলিত প্রচেষ্টা হিসেবে উল্লেখ করেছেন। তিনি বলেছেন, এটি ‘দ্বি-রাষ্ট্রিক সমাধানের জন্য আন্তর্জাতিক প্রচেষ্টার অংশ’।

সর্বশেষ, ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার একটি ভিডিওতে ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দিয়ে একটি ভিডিওবার্তা দেন। ওই ভিডিওবার্তায় স্টারমার বলেন, ‘ফিলিস্তিন ও ইসরায়েলের মধ্যে শান্তি ও দ্বি-রাষ্ট্রব্যবস্থার মাধ্যমে চলমান সমস্যা সমাধানের আশা পুনর্ব্যক্ত করে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী হিসেবে আমি ঘোষণা করছি—আজ থেকে যুক্তরাজ্য ফিলিস্তিন রাষ্ট্রকে আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি দিচ্ছে।’