বুধবার, জুলাই ২৯, ২০২৬
১৪ শ্রাবণ ১৪৩৩

সদ্যপ্রাপ্ত

>> আওয়ামী লীগের আমল থেকে এখন বেশি নির্যাতনের শিকার হচ্ছি—বিএনপি নেতা

>> ১৭ বছরে আওয়ামী লীগ দেশের জন্য অনেক কিছু করেছে

>> যারা চুপ্পুর বিচারের দাবি করছে, তাদের বিচার আগে করতে হবে !

>> ২৪-এর পর যারা নেতা-কর্মী হয়েছেন, তারাই সবচেয়ে বড় দুর্নীতিবাজ

>> আওয়ামী লীগকে দমানো বাংলাদেশে সম্ভব নয় !

>> জনগণের কষ্টে সরকারের কোনো সহানুভূতি দেখা যাচ্ছে না !

>> মির্জা ফখরুল না থাকলে বিএনপির অস্তিত্ব থাকত না

>> খালেদা জিয়ার মতোই শেখ হাসিনাকে পস্তাতে হবে

>> হাফিজ উদ্দিন ভিখারির মতো স্পিকারের দায়িত্ব পালন করছে !

>> শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ে বক্তব্য রাখছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর

আপনি পড়ছেন : রাজনীতি

ভোট সুষ্ঠু হলে ফলাফল মেনে নেওয়া হবে: তারেক রহমান


ডেস্ক রিপোর্ট ১২ ফেব্রুয়ারি ২০২৬, বিকাল ৩:৪২
ভোট সুষ্ঠু হলে ফলাফল মেনে নেওয়া হবে: তারেক রহমান
ছবি:সংগৃহীত

বিএনপি চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, নির্বাচন যদি নিরপেক্ষ, সুষ্ঠু ও বিতর্কহীন হয় তাহলে ফলাফল মেনে নিতে কোনো আপত্তি নেই। তবে নির্বাচনকে অবশ্যই নিরপেক্ষ ও শান্তিপূর্ণ হতে হবে। ভোট নিয়ে কোনো ধরনের বিভ্রান্তি বা অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটানো হলে সেই ফলাফল মেনে নেওয়া হবে না।

বৃহস্পতিবার বিভিন্ন ভোটকেন্দ্র ঘুরে এসে তিনি সাংবাদিকদের এসব কথা বলেন।তারেক রহমান বলেন, গতকাল থেকেই দেখছি, কিছু রাজনৈতিক দলের দ্বারা অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটছে।

বিএনপি চেয়ারম্যান বলেন, জনগণের শান্তিপূর্ণভাবে ভোট প্রদানে আইনশৃঙ্খলা বাহিনী স্বতস্ফূর্তভাবে সহযোগিতা করবে প্রত্যাশা।

তারেক রহমান বলেন, ভোটে জয়ের ব্যাপারে আশাবাদী আলহামদুলিল্লাহ। 

তিনি আরও বলেন, একটি রাজনৈতিক দল এখনো কিছু অপ্রত্যাশিত ঘটনা ঘটানোর চেষ্টা করছে, আমরা চাই এসব ঘটনা না ঘটুক। 

ভোটের ফলাফল বিলম্ব হওয়ার সম্ভাবনার বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, বিলম্ব কেন হবে? মানুষ যাতে তার দেয়া ভোটের ফল দ্রুত পায় আশাকরি সে বিষয়ে কমিশন সচেষ্ট থাকবে।

জনগণ শান্তিপূর্ণভাবে ভোট দিতে পারলে গণতন্ত্রের সূচনা হবে বলেও মনে করেন তারেক রহমান।