শনিবার, আগস্ট ১, ২০২৬
১৭ শ্রাবণ ১৪৩৩

সদ্যপ্রাপ্ত

>> যে কারণে জুলাইতে মুগ্ধকে হ/ত্যা করা হয়েছিলো, বেরিয়ে আসলো বি'স্ফো'র'ক তথ্য!

>> খাগড়াছড়িতে বঙ্গবন্ধু ও ১৫ আগস্টের শহীদদের প্রতি যুবলীগের শ্রদ্ধা নিবেদন

>> গোপালগঞ্জে স্কুলছাত্রী ও তরুণকে গাছে বেঁধে নির্যাতনের অভিযোগ, ভিডিও ভাইরালের পর ছাত্রীর আত্মহত্যার চেষ্টা

>> সৌদির সামুদ্রিক প্রতিরক্ষা জোটে বাংলাদেশ: কেন যোগ দিল, কী এই জোটের লক্ষ্য?

>> মার্কিন বিশেষ দূত সার্জিও গরের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের বৈঠক, সম্পর্ক ও বাণিজ্য নিয়ে আলোচনা

>> যারা জুলাইকে দ্বিতীয় স্বাধীনতা বলবে, তাদের বি'রুদ্ধে রাষ্ট্রদ্রো'হ মা'মলা হবে—এ কে এম শরীফ উদ্দিন

>> ভাইরাল মেসেঞ্জার চ্যাটের জেরে ছাত্রশক্তির শাবিপ্রবি নেতাকে পদ থেকে অব্যাহতি

>> স্থানীয় সরকার নির্বাচন: একক পথে জামায়াত, এনসিপি এখন কি করবে ?

>> ‘আই ওয়ান্ট ইয়োর সেক্স’ ঘিরে আলোচনা, মাত্রাতিরিক্ত যৌনতা শুটিং নিয়ে জানালেন সমন্বয়কারী!

>> নিহত জুলাই যোদ্ধার বাবাকে আওয়ামী লীগের দালাল বললেন আরেকজন জুলাই যোদ্ধার বাবা

LIVE

যে কারণে জুলাইতে মুগ্ধকে হত্যা করা হয়েছিলো, বেরিয়ে আসলো বিস্ফোরক তথ্য!
আপনি পড়ছেন : খাগড়াছড়ি

থমথমে পরিস্থিতি, ১৪৪ ধারা বলবৎ


ডেস্ক রিপোর্ট ২৮ সেপ্টেম্বর ২০২৫, বিকাল ৩:৫৫
থমথমে পরিস্থিতি, ১৪৪ ধারা বলবৎ
ছবি:সংগৃহীত

স্কুলছাত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের ঘটনার জেরে গত কয়েক দিন ধরে অবরোধ, মিছিল, সমাবেশ এবং সবশেষ সহিংসতার পর খাগড়াছড়িতে থমথমে অবস্থা বিরাজ করছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে খাগড়াছড়ি পৌরসভা, সদর উপজেলা ও গুইমারা উপজেলায় অনির্দিষ্টকালের জন্য ১৪৪ ধারা জারি রাখা হয়েছেে। 

  

গত মঙ্গলবার সন্ধ্যায় জেলা সদরের সিঙ্গিনালা এলাকায় অষ্টম শ্রেণির এক ছাত্রী সংঘবদ্ধ ধর্ষণের শিকার হয়। ওই ঘটনায় শয়ন শীল (১৯) নামে একজনকে গ্রেপ্তার করা হলেও বাকি অভিযুক্তদের গ্রেপ্তারের দাবিতে জুম্ম ছাত্র-জনতার ব্যানারে শনিবার দ্বিতীয় দফায় সকাল-সন্ধ্যা সড়ক অবরোধ ডাকা হয়েছিল।


শনিবার দুপুর থেকে সদর উপজেলা পরিষদ এলাকা, মহাজন পাড়া, নারিকেল বাগান, চেঙ্গী স্কোয়ার এবং শহীদ কাদের সড়কে দুটি পক্ষের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে আইনশৃঙ্খলা বাহিনী ফাঁকা গুলি ও টিয়ারশেল ছুড়ে তাদের ছত্রভঙ্গ করে দেয়।

সহিংসতার সময় স্বনিভর্র ও নারিকেল বাগান এলাকায় বেশ কিছু দোকানে হামলা ও ভাঙচুর করা হয়। অবরোধ চলাকালে জেলার বিভিন্ন স্থানে গাছের গুঁড়ি ফেলে টায়ারে আগুন দিয়ে সড়কে ব্যারিকেড দেওয়া হয়। আলুটিলায় একটি অ্যাম্বুলেন্স এবং নারানখাইয়া এলাকায় একটি অটোরিকশা ভাঙচুর করা হয়। সহিংসতার ঘটনায় অন্তত ২৫ জন আহত হয় বলে জানা গেছে। এরমধ্যে একজনের অবস্থা গুরুতর হওয়ায় তাকে চট্টগ্রামে স্থানান্তর করা হয়েছে।

পরিস্থিতি অবনতি হওয়ায় শনিবার দুপুর থেকে অনির্দিষ্টকালের জন্য জারি করা ১৪৪ ধারা জারি করা হয়। বর্তমানে ৭ প্লাটুন বিজিবির পাশাপাশি সেনাবাহিনী ও পুলিশ রাস্তায় টহল দিচ্ছে। এলাকায় নিরাপত্তা জোরদার করা হলেও জনমনে আতঙ্ক বিরাজ করছে।


এদিকে রাতে খাগড়াছড়িতে বৌদ্ধ বিহারে নাশকতার প্রস্তুতিকালে তিন যুবককে আটক করেছে আইনশৃঙ্খলা বাহিনী।

খাগড়াছড়ির পুলিশ সুপার মো. আরেফিন জুয়েল বলেন, এখন সার্বিক পরিস্থিতি শান্ত রয়েছে। তিনি সকলকে ধৈর্য ধরার অনুরোধ জানান।