রবিবার, আগস্ট ২, ২০২৬
১৮ শ্রাবণ ১৪৩৩

সদ্যপ্রাপ্ত

>> বলিউড ছাড়ার কথা ভেবেছিলেন ইয়ামি গৌতম, ফিরতে চেয়েছিলেন হিমাচলে

>> এনআইডি সংশোধন প্রক্রিয়া সহজ করতে চার সদস্যের কমিটি করল নির্বাচন কমিশন

>> যদি বঙ্গবন্ধুর বাড়িতে বাথরুম বানানো হয়, তাহলে সেই দায় সেনাপ্রধানের

>> ক্যারিয়ারের শুরুতে কুপ্রস্তাবের মুখে পড়েছিলেন অভিনেত্রী আকাঙ্ক্ষা, প্রকাশ করলেন অভিজ্ঞতা

>> টেকনাফে বাসে হামলা, বিকাশকর্মীদের কাছ থেকে কোটি টাকার কাছাকাছি অর্থ ছিনতাইয়ের অভিযোগ

>> উত্তরখানে উত্তেজনা: ঘটনাস্থলে গিয়ে ইটপাটকেলের মুখে ডিএনসিসি প্রশাসক ও স্থানীয় এমপি

>> জয়পুরহাটে প্রায় ১ কোটি ৮২ লাখ টাকার খাল পুনঃখননে অনিয়মের অভিযোগ

>> দুবাইতে বেনজিরের মুক্তির পরে যা বললেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী

>> আগস্টে ১২ দিন, সেপ্টেম্বরে ৯ দিন ছুটি পাচ্ছেন শিক্ষার্থী-শিক্ষকরা

>> আগের চেয়ে দ্বিগুণ কাঁচাবাজারের দাম

আপনি পড়ছেন : বিনোদন

দৃষ্টিপ্রতিবন্ধী মুকলেসুরের দায়িত্ব নিতে চান অভিনেতা খায়রুল বাসার


Rabeya ২ আগস্ট ২০২৬, বিকাল ৪:০০



দৃষ্টিপ্রতিবন্ধী মুকলেসুরের দায়িত্ব নিতে চান অভিনেতা খায়রুল বাসার

বিনোদন প্রতিবেদক

জীবিকার তাগিদে প্রতিকূলতার সঙ্গে লড়াই করে চলা দৃষ্টিপ্রতিবন্ধী মুকলেসুর রহমানের গল্প সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর তাঁর পাশে দাঁড়ানোর আগ্রহ প্রকাশ করেছেন জনপ্রিয় অভিনেতা খায়রুল বাসার।

মুকলেসুরের জীবনসংগ্রাম নিয়ে প্রকাশিত একটি প্রতিবেদন নিজের সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করে খায়রুল বাসার জানান, তিনি নিয়মিতভাবে এই পরিবারের সহযোগিতায় যুক্ত হতে চান। একই সঙ্গে পরিবারের সঙ্গে যোগাযোগের সুযোগ করে দেওয়ার জন্যও তিনি সবার সহযোগিতা কামনা করেন।

অভিনেতার এই ঘোষণার পর সামাজিক যোগাযোগমাধ্যমে ইতিবাচক প্রতিক্রিয়া দেখা গেছে। অনেকেই তাঁর মানবিক উদ্যোগের প্রশংসা করেছেন এবং অসহায় মানুষের পাশে দাঁড়ানোর এই মানসিকতাকে অনুকরণীয় বলে মন্তব্য করেছেন।

জানা গেছে, ইতোমধ্যে মুকলেসুরের পরিবারের সঙ্গে যোগাযোগ স্থাপন করা হয়েছে। বর্তমানে দেশের বাইরে অবস্থান করলেও দেশে ফিরে সরাসরি তাঁদের সঙ্গে দেখা করে প্রয়োজন অনুযায়ী সহযোগিতা করবেন বলে জানিয়েছেন খায়রুল বাসার।

দৃষ্টিশক্তি হারিয়েও মুকলেসুর রহমান নিজের শ্রমের মাধ্যমে সংসার চালিয়ে যাওয়ার চেষ্টা করছেন। গাছের ছাল সংগ্রহ করে যা আয় হয়, তা দিয়েই তিনি বৃদ্ধ মায়ের ভরণপোষণের দায়িত্ব পালন করছেন।

উল্লেখ্য, সামাজিক ও মানবিক বিভিন্ন উদ্যোগে এর আগেও সম্পৃক্ত হয়েছেন খায়রুল বাসার। অসহায় মানুষের পাশে দাঁড়ানোর বিষয়ে তাঁর এমন উদ্যোগ অতীতেও আলোচনায় এসেছে।