শুক্রবার, জুলাই ৩১, ২০২৬
১৬ শ্রাবণ ১৪৩৩

সদ্যপ্রাপ্ত

>> নিহত জুলাই যোদ্ধার বাবাকে আওয়ামী লীগের দালাল বললেন আরেকজন জুলাই যোদ্ধার বাবা

>> দলে সুযোগ না পাওয়ার হতাশায় ক্রিকেটারের আত্মহত্যা

>> ছাগলকে কামড় দেওয়ার ঘটনায় কুকুরকে গাছে ঝুলিয়ে হত্যা, ভিডিও ছড়িয়ে ক্ষোভ

>> ফেসবুকের প্রেমে চীন থেকে মোহনগঞ্জে, ইসলাম গ্রহণ করে বিয়ে করলেন ওয়্যাং সুলিন

>> ভারতে অ্যান্টি-ডাম্পিং তদন্তের মুখে বাংলাদেশের পিইটি ফিল্ম, ৬ আগস্ট শুনানি

>> শ্রমিক দিবসে শ্রমিক হত্যা, দেশের জন্য লজ্জাজনক

>> ২৪ এর গণ অভ্যুত্থানে শ্রমিকরা কিছু পায়নি, সব সুবিধা পেয়েছে ছাত্ররা !

>> বাবা মায়ের কথা চিন্তা করে অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছি

>> কিডনি ও বোন ম্যারো প্রতিস্থাপনে আধুনিক চিকিৎসা নিয়ে ইউনিভার্সেল মেডিকেলে বৈজ্ঞানিক সেমিনার

>> ২০২৭ ওয়ানডে বিশ্বকাপ: চূড়ান্ত হলো ১২টি আয়োজক শহর

আপনি পড়ছেন : বিনোদন

আর্জেন্টিনার জয়ে খুশিতে পরী মনির বিয়ের ঘোষণা, পাত্র কে ?


Sheikh Mojahidur Rahman ১৬ জুলাই ২০২৬, দুপুর ২:৪৫
আর্জেন্টিনার জয়ে খুশিতে পরী মনির বিয়ের ঘোষণা, পাত্র কে ?

বিশ্বকাপ ফুটবলে আর্জেন্টিনার প্রতি নিজের সমর্থনের কথা বরাবরই প্রকাশ করে আসছেন ঢাকাই চলচ্চিত্রের অভিনেত্রী পরীমনি। এবার সেমিফাইনালকে ঘিরে তাঁর দুটি হাস্যরসাত্মক ফেসবুক পোস্ট সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।

ম্যাচ শুরুর আগে নিজের ফেসবুক অ্যাকাউন্টে পরীমনি মজার ছলে লিখেছিলেন, আর্জেন্টিনা যদি বিশ্বকাপ জেতে, তাহলে তিনি আবার বিয়ে করবেন। পোস্টটি প্রকাশের পরপরই ভক্তদের মধ্যে নানা ধরনের প্রতিক্রিয়া দেখা যায়। অল্প সময়ের মধ্যেই পোস্টটি বিপুল সংখ্যক লাইক, মন্তব্য ও শেয়ার পায়।

পরে সেমিফাইনালে ইংল্যান্ডকে ২-১ গোলে হারিয়ে আর্জেন্টিনা ফাইনালে জায়গা নিশ্চিত করলে আবারও সামাজিক মাধ্যমে পোস্ট দেন তিনি। এবার ইংল্যান্ড অধিনায়ক হ্যারি কেইনের একটি ছবি শেয়ার করে রসিকতার সুরে লেখেন, তিনি নাকি তাঁর "বিয়ে ঠেকাতে" পারলেন না। পোস্টটি প্রকাশের পর সেটিও দ্রুত ভাইরাল হয়ে যায় এবং ব্যাপক সাড়া ফেলে।

চলতি বিশ্বকাপজুড়ে পরীমনি নিয়মিত আর্জেন্টিনার সমর্থনে বিভিন্ন ছবি, ভিডিও ও স্ট্যাটাস প্রকাশ করছেন। সম্প্রতি তিনি আকাশি-সাদা আর্জেন্টিনা জার্সি পরে একটি ভিডিও শেয়ার করেন। জার্সির সামনে ছিল "মেসি ১০" এবং পেছনে নিজের নাম। ভিডিওতে আর্জেন্টিনার ফুটবলারদের নিয়ে তৈরি একটি গানের সঙ্গে বিভিন্ন খেলোয়াড়ের পরিচিত উদ্‌যাপনের ভঙ্গিও অনুকরণ করেন, যা ভক্তদের প্রশংসা কুড়ায়।

পরীমনির ব্যক্তিগত জীবন নিয়ে অতীতেও ব্যাপক আলোচনা হয়েছে। তবে তাঁর সাম্প্রতিক "আবার বিয়ে" সংক্রান্ত মন্তব্যকে অধিকাংশ অনুসারী নিছক হাস্যরস এবং প্রিয় দলের প্রতি সমর্থনের বহিঃপ্রকাশ হিসেবেই দেখছেন।

এদিকে সেমিফাইনাল জয়ের মাধ্যমে আর্জেন্টিনা বিশ্বকাপের ফাইনালে উঠেছে। শিরোপা নির্ধারণী ম্যাচে তাদের প্রতিপক্ষ স্পেন।