মঙ্গলবার, আগস্ট ৪, ২০২৬
২০ শ্রাবণ ১৪৩৩

সদ্যপ্রাপ্ত

>> বরগুনায় লোডশেডিংয়ের বিরুদ্ধে বিক্ষোভ, বিদ্যুৎ অফিস ঘেরাও

>> বিদেশে অবস্থান করে আওয়ামী লীগ তৎপরতার চেষ্টা করছে: স্বরাষ্ট্রমন্ত্রী

>> ঘন ঘন লোডশেডিংয়ে অতিষ্ঠ মানুষ, বাড়ছে জনদুর্ভোগ

>> অস্ট্রেলিয়ায় শুধু লড়াই নয়, জয়ের লক্ষ্য নিয়েই যাচ্ছে বাংলাদেশ: প্রধান নির্বাচক

>> বৈষম্যবিরোধী আন্দোলনের প্রত্যাশা আজও পূরণ হলো না

>> গ্যাস নেই, চুলা জ্বলে না—ভোগান্তির আগুনে পুড়ছে সাধারণ মানুষ

>> শেখ হাসিনা ছাড়া দেশ চালানোর মতো যোগ্য ব্যক্তি কেউ নেই

>> কোদাল হাতে বাগানে জয়া আহসান, সরল জীবনযাপনে মুগ্ধ ভক্তরা

>> ৬ হাজারের বেশি সিমকার্ডসহ প্রতারণা চক্রের চার সদস্য আটক

>> বঙ্গবন্ধুতেই রাজাকারদের চুলকানি

আপনি পড়ছেন : খেলা

মাত্র ৮৫ রান করেও শিরোপা জিতল গায়ানা, টি-টোয়েন্টিতে বিরল কীর্তি


Rabeya ২ আগস্ট ২০২৬, দুপুর ২:০১



মাত্র ৮৫ রান করেও শিরোপা জিতল গায়ানা, টি-টোয়েন্টিতে বিরল কীর্তি

স্পোর্টস ডেস্ক

টি-টোয়েন্টি ক্রিকেটে ৮৬ রানের লক্ষ্য সাধারণত খুব সহজ মনে করা হয়। কিন্তু গ্লোবাল সুপার লিগের ফাইনালে সেই ধারণাই বদলে দিল গায়ানা অ্যামাজন ওয়ারিয়র্স। ব্যাট হাতে মাত্র ৮৫ রান তুলেও দুর্দান্ত বোলিংয়ে সান ফ্রান্সিসকো ইউনিকর্নসকে ৭৯ রানে অলআউট করে ৬ রানের অবিশ্বাস্য জয় তুলে নিয়েছে দলটি।

টস হেরে আগে ব্যাট করতে নেমে শুরু থেকেই ধুঁকতে থাকে গায়ানা। নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে একসময় তাদের স্কোর দাঁড়ায় ৮ উইকেটে মাত্র ২৯ রান। তখন বড় সংগ্রহ গড়া প্রায় অসম্ভব বলেই মনে হচ্ছিল।

তবে শেষ দিকের ব্যাটাররা কিছুটা প্রতিরোধ গড়ে তুললে দলটি ৮৫ রানে পৌঁছাতে সক্ষম হয়। নিচের সারির ব্যাটার ম্যাথু ফোর্ড সর্বোচ্চ ২৮ রান করেন। ডোয়াইন প্রিটোরিয়াস অপরাজিত ১৭ এবং অধিনায়ক ইমরান তাহির ১১ রান যোগ করেন।

সান ফ্রান্সিসকোর হয়ে অভিজ্ঞ পেসার পিটার সিডল বল হাতে দারুণ পারফরম্যান্স দেখান। তিনি চার ওভারে ১৮ রান দিয়ে তিনটি উইকেট নেন।

ছোট লক্ষ্য তাড়া করতে নেমেও শুরুতেই চাপে পড়ে সান ফ্রান্সিসকো। প্রথম বলেই উইকেট হারানোর পর মাঝপথে তারা ম্যাচের নিয়ন্ত্রণে ফিরেছিল। কিন্তু ৫৩ রানে তিন উইকেট থেকে হঠাৎ ধস নামে। দ্রুত একের পর এক উইকেট হারিয়ে শেষ পর্যন্ত ৭৯ রানেই থেমে যায় তাদের ইনিংস।

গায়ানার হয়ে ডোয়াইন প্রিটোরিয়াস ও মোহাম্মদ নবী তিনটি করে উইকেট নেন। অধিনায়ক ইমরান তাহির দুটি উইকেট শিকার করে দলের জয়ে গুরুত্বপূর্ণ অবদান রাখেন।

এই জয়ের মাধ্যমে গ্লোবাল সুপার লিগে টানা দ্বিতীয়বারের মতো শিরোপা জিতল গায়ানা অ্যামাজন ওয়ারিয়র্স। পাশাপাশি পেশাদার টি-টোয়েন্টি টুর্নামেন্টের কোনো ফাইনালে এত কম রানের লক্ষ্য সফলভাবে রক্ষা করে জয়ের বিরল রেকর্ডও গড়ল দলটি।