বুধবার, জুলাই ২৯, ২০২৬
১৪ শ্রাবণ ১৪৩৩

সদ্যপ্রাপ্ত

>> ২৪-এর পর যারা নেতা-কর্মী হয়েছেন, তারাই সবচেয়ে বড় দুর্নীতিবাজ

>> আওয়ামী লীগকে দমানো বাংলাদেশে সম্ভব নয় !

>> জনগণের কষ্টে সরকারের কোনো সহানুভূতি দেখা যাচ্ছে না !

>> মির্জা ফখরুল না থাকলে বিএনপির অস্তিত্ব থাকত না

>> খালেদা জিয়ার মতোই শেখ হাসিনাকে পস্তাতে হবে

>> হাফিজ উদ্দিন ভিখারির মতো স্পিকারের দায়িত্ব পালন করছে !

>> শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ে বক্তব্য রাখছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর

>> শেখ হাসিনার ফিরে আসার ঘোষণায় কি রাষ্ট্রপতিকে প'দচ্যু'ত করা হলো ?

>> দেশ গঠনে নতুন প্রজন্মকে এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

>> ৫ বছরের অপেক্ষার অবসান, টেস্টে ফিরলেন সৌম্য সরকার

আপনি পড়ছেন : জাতীয়

বিএসটিআইয়ের নির্দেশে বাজার থেকে সরছে ৮ ধরনের পণ্য


Sheikh Mojahidur Rahman ২০ জুলাই ২০২৬, রাত ৮:৩৯



বিএসটিআইয়ের নির্দেশে বাজার থেকে সরছে ৮ ধরনের পণ্য

বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই) মানদণ্ডে উত্তীর্ণ হতে না পারায় চারটি প্রতিষ্ঠানের মোট আট ধরনের পণ্য বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ দিয়েছে। পরীক্ষায় কিছু পণ্যে অতিরিক্ত প্রিজারভেটিভ, কিছুতে ক্ষতিকর অণুজীব এবং কিছুতে নির্ধারিত মানের ঘাটতি পাওয়া গেছে।

বিএসটিআই জানায়, ফ্রেশ গার্ডেন অ্যাগ্রো রিসোর্সেসের আমের আচার-এ অনুমোদিত মাত্রার বেশি প্রিজারভেটিভ পাওয়া গেছে। এছাড়া কাজী ফুড ইন্ডাস্ট্রিজের বেলিসিমো রোটোন্ডো হ্যাজেলনাট কোটেড চকলেট আইসক্রিম-এ টোটাল মিল্ক সলিড নন-ফ্যাটের পরিমাণ নির্ধারিত মানের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ ছিল না।

অন্যদিকে অলিভ বাংলাদেশ-এর চারটি প্রসাধনী পণ্য—লাবণ্য মিল্ক স্কিন লোশন, অ্যালোভেরা স্কিন লোশন, মোরিংগা+মাচা ফোমিং মিল্ক ফেসওয়াশ এবং অ্যালোভেরা শ্যাম্পু—পরীক্ষায় মানবস্বাস্থ্যের জন্য ক্ষতিকর অণুজীব শনাক্ত হওয়ায় সেগুলোও বাজার থেকে সরিয়ে নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

এছাড়া ডেকো ফুডসের ডেকো ফ্রুট ফান্ডা ব্র্যান্ডের ম্যাঙ্গো ও অরেঞ্জ সফট ড্রিংক পাউডার-এ নির্ধারিত মানের তুলনায় ভিটামিন ‘সি’-এর পরিমাণ কম পাওয়ায় এই দুই পণ্যও প্রত্যাহারের তালিকায় রয়েছে।

বিএসটিআই জানিয়েছে, সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোকে ইতোমধ্যে নোটিশ দেওয়া হয়েছে। প্রয়োজনীয় অনুমোদন বা লাইসেন্স নবায়ন না হওয়া পর্যন্ত এসব পণ্যের উৎপাদন, বিপণন ও বিতরণ বন্ধ রাখতে বলা হয়েছে। একই সঙ্গে সারা দেশের পরিবেশক, ডিলার ও খুচরা বাজার থেকে পণ্যগুলো দ্রুত সরিয়ে নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

সংস্থাটি আরও জানিয়েছে, নির্দেশনা অমান্য করলে প্রচলিত আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। ভোক্তাদের পণ্য কেনার আগে বিএসটিআইয়ের মানচিহ্ন, লাইসেন্স নম্বর, উৎপাদন ও মেয়াদোত্তীর্ণের তারিখ যাচাই করার পরামর্শ দেওয়া হয়েছে। পাশাপাশি কোনো পণ্যের মান নিয়ে সন্দেহ বা অভিযোগ থাকলে তা বিএসটিআইকে জানানোর আহ্বান জানানো হয়েছে।